বৃষ্টির বিস্তার কলকাতা ও বঙ্গ সমগ্রে রবিবার চলবে রবিবার কলকাতা, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার কলকাতার আবহাওয়া গরম ও আর্দ্র থাকবে। তিলোত্তমা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বিকেল অথবা সন্ধ্যার দিকে স্থানীয়ভাবে মেঘ জমে গেলে ঝুঁপে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। অফিসফেরত সাধারণ মানুষকে বাইরে বেরোনোর সময় ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। তাপমাত্রার কথা বলতে গেলে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫° সেলসির থেকে ৩৬° সেলসির মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮° সেলসির থেকে ২৯° সেলসির মধ্যে ঘোরাফেরা করতে পারে। গতকাল শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩° সেলসি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬° সেলসি। শহরে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করে গেলেও ভ্যাপসা গরম ও বাতাসে উচ্চ আর্দ্রতার অস্বস্তি কিন্তু বজায় ছিল। কলকাতার পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাগ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও এলাকায় দমকা হাওয়াও বইতে পারে। এই বৃষ্টির জেরে তীব্র গরম থেকে সামান্য স্বস্তি মিললেও, বাতাসে অতিমাত্রা আর্দ্রতা থাকার কারণে ভ্যাপসা গরম কিন্তু পুরোপুরি কাটবে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি বজায় থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়া আজ অনেক বেশি বৃষ্টিমুখর থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী দার্জিলিং, কালিম্পং, জলপাইগুর্ঘি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি এলাকাগুলিতে এই ভারী বর্ষণের জেরে নতুন করে ভূমিধস নামা...#kolkata #north_bengal #south_bengal #alipur_weather_office #dakshin_bengal
