ভিক্ষুকদের আলাদা তথ্য নেই, জনগণনা বড় পরিবর্তন | EiSamay জনগণনা ২০২৭-এ ভিক্ষাবৃত্তির আলাদা তথ্য আর নেই, প্রথমবার বড় পরিবর্তন জনগণনায় ভারতের আসন্ন জনগণনা ২০২৭-এ ভিক্ষাবৃত্তির আলাদা তথ্য সংগ্রহ করা হবে না। দেশের জনগণনার ইতিহাসে এই প্রথম ভিক্ষুক ও ভবঘুরে নামে পৃথক কোনও শ্রেণি রাখা হচ্ছে না। নতুন জনগণনার প্রশ্নপত্রে ‘নন-ইকনমিক অ্যাক্টিভিটি’ বা অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন—এমন ব্যক্তিদের তালিকা থেকে এই বিভাগটি বাদ দেওয়া হয়েছে। ফলে আগামী জনগণনার পরে প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেশের ভিক্ষুকদের সংখ্যা, তাঁদের বয়স, ধর্ম, তাঁরা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা, তাঁদের শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি নির্দিষ্ট তথ্য আর পাওয়া যাবে না। এই ধরনের ব্যক্তিদের ‘অন্যান্য’ শ্রেণির মধ্যে অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে। কেন বাদ গেল ‘ভিক্ষুক ও ভবঘুরে’ শ্রেণি? কেন্দ্রীয় সূত্রের বক্তব্য অনুযায়ী, আগের জনগণনাগুলিতে এই শ্রেণিতে যে সংখ্যা পাওয়া গেছিল, তা বাস্তব পরিস্থিতির নির্ভরযোগ্য প্রতিফলন বলে মনে করা হয়নি। সেনসাস ২০১১-এ মাত্র ৩.৮ লক্ষ প্রান্তিক শ্রমিক বা নির্দিষ্ট কোনও পেশা নেই বা কিছুই করেন না এমন লোকজন নিজেদের ‘ভিক্ষুক ও ভবঘুরে’ হিসেবে উল্লেখ করেছিলেন। এর আগে ২০০১ সালের জনগণনায় ভারতের প্রায় ৬.৩ লক্ষ আর ১৯৯১ সালে প্রায় ৫.#india #central_government #census_2027 #non_economic_activity #other_category
